Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

বিচ্ছেদের গুঞ্জনে নেহা কাক্কার

বিচ্ছেদের গুঞ্জনে নেহা কাক্কার

বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার। ২০২০ সালে ভালোবেসে ৮ বছরের ছোট রোহানপ্রীত সিংয়ের সঙ্গে ঘর বাঁধেন তিনি। নেহা-রোহনের দাম্পত্য জীবনে নাকি ফাটল ধরেছে— এমন গুঞ্জন উঠেছে এই তারকা দম্পতিকে নিয়ে। অবশেষে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন নেহা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কথা বলেছেন নেহা। গায়িকা সাফ জানিয়ে দিয়েছেন এটা গুঞ্জন ছাড়া আর কিছু না। নেহা বলেন, লোকে আমাদের নিয়ে বাজে আলোচনা করেন। যেটা খুবই দুঃখজনক।

আসলে কিছু মানুষ নিজের মনের মতো গল্প বানিয়ে নেন। তবে আমি তাদের খুব বেশি পাত্তা দিই না। আমাদের গল্পটা কেবল আমার জানা। তিনি আরও বলেন, একটা সময় আমি পুরো ধ্যানজ্ঞান পরিবার ও স্বামীকে দিয়েছিলাম।

তবে এখন পুরোদমে কাজে ফিরেছি। সেদিকে মন রাখতে চাই। গায়িকার ভাষ্য, বর্তমানে আমার সময়ের বড় একটা অংশ স্বামীকে দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমাদের বিয়ে তিন বছর পেরিয়ে গেছে, তাই আগের মতো এখন কাজেই মনযোগ দিতে চাচ্ছি।

দৈনিক আমার খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *