Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

চলচ্চিত্রে ফিরছেন কাজী মারুফ

চলচ্চিত্রে ফিরছেন কাজী মারুফ

বিনোদন প্রতিবেদক
গুণী নির্মাতা কাজী হায়াতের পুত্র কাজী মারুফ। যিনি তার প্রথম চলচ্চিত্র ‘ইতিহাস’ দিয়ে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর বেশ কিছু চলচ্চিত্রে কাজ করলেও পরে চলে যান দেশের বাইরে। দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছেন তিনি। চলচ্চিত্র থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে ব্যবসায় মন দিয়েছেন। নতুন খবর হল আবারও সিনেমায় নামছেন মারুফ। এই নায়ক ১০ বছর আগে ‘রাজা গোলাম’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর শেষ হয়নি। কাজী মারুফের প্রযোজনায় এই সিনেমার পরিচালক ছিলেন বিদ্যুৎ। এবার নতুন করে সিনেমার গানের রেকর্ডিং করা হয়েছে। পরিবর্তন হয়েছে গল্প ও পরিচালকের। কাজী হায়াৎ এটি নির্মাণ করবেন। জানা গেছে, ‘রাজা গোলাম’ সিনেমায় নায়িকা হিসেবে পরীমনিকে চাওয়া হচ্ছে। এরই মধ্যে পরীর সঙ্গে কথা বলেছেন মারুফ। আসছে জানুয়ারির শেষের দিকে দেশে ফিরবেন মারুফ। যদি সব ঠিক থাকে তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি সিনেমার শুটিং করতে চান তিনি। এ ব্যাপারে তিনি বলেন, রাজা গোলাম’ সিনেমাটি নিয়ে আমার অনেক দিনের স্বপ্ন। নিজের মতো করে গল্প তৈরি করেছিলাম। তখন কাজটি শেষ করতে পারিনি। এবার সব গুছিয়ে তবে শুটিং শুরু করব। তখন গান তৈরি করেছিলাম। তবে সময়ের চাহিদার কারণে নতুন করে গান করছি। গল্পেও কিছুটা পরিবর্তন এনেছি বাবাকে দিয়ে লিখিয়ে। দেশে ফিরেই পরীমণিকে চুক্তিবদ্ধ করব।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *