Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

চলচ্চিত্রে ফিরছেন শাবনূর

চলচ্চিত্রে ফিরছেন শাবনূর

বিনোদন প্রতিবেদক
নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরে সিনেমার পর্দায় নেই তিনি। সবার প্রিয় এ নায়িকাকে ভক্ত-অনুরাগীরা মিস করছেন। তাকে নিয়মিত সিনেমার পর্দায় দেখতে চাইছেন তার অনুরাগীরা। কিন্তু শাবনূর দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হয়েছেন। নিয়েছেন সেখানকার নাগরিকত্বও। দীর্ঘদিন ধরে সেখানেই বসবাস করছেন এ নায়িকা। মাঝে মধ্যে শাবনূরের সিনেমায় ফেরার গুঞ্জন শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি। জানা গেছে, সম্প্রতি দেশে ফিরেছেন শাবনূর। অনেকটা গোপনেই দেশে এসেছেন তিনি। দেশে এসেই নতুন খবর দিলেন এ নায়িকা। আসছে ঈদে আসবে তার নতুন সিনেমা। শোনা যাচ্ছে, ‘সখা’ নামের এ সিনেমায় তার বিপরীতে মাহফুজ আহমেদ অভিনয় করবেন। এটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। আগামী বছরের দুই ঈদের যে কোনো একটিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখা যাবে। প্রায় তিন বছর পর দেশে ফিরেছেন শাবনূর। জানা যায়, তার হাতে কিছু কাজ রয়েছে। সেগুলো শেষ করতেই ঢাকঢোল না পিটিয়ে অনেকটা চুপিসারে ঢাকায় এসেছেন। কাজ শেষ করেই উড়াল দেবেন অস্ট্রেলিয়ার পথে। গণমাধ্যমকে শাবনূর বলেন, ‘অনেক দিন দেশে না থাকায় নানা কাজ জমে আছে। হাবিজাবি অনেক কাজ। ওসব করছি। তাই চুপচাপ আছি। কাউকে জানাইনি।’ তিনি আরো বলেন, ‘আমরা নিজেরা গল্প নিয়ে আলাপ-আলোচনা করছি ঠিক আছে। গল্প, চরিত্র আমাদের পছন্দ, তাও ঠিক আছে। কিন্তু পুরোপুরি ফিট না হলে তো ফিরব না। কোনোভাবেই না। ফেরার খবরটা যেন ফেরার মতোই হয়, সেদিকটায় খেয়াল রাখতে হবে।’

দৈনিক আমার খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *