Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদকে হিরো আলমের ধোকা : প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদকে হিরো আলমের ধোকা : প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদকে ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম ধোকা দেয়ায় তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বিজয় স্মরনীস্থ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহিম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে মনোনয়ন জমা দেওয়া ৩৮৬ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করার সম্মতি দেওয়ায় তাদেরকে ধন্যবাদ এবং অন্যান্যদের একতরফা নির্বাচন থেকে সরে আসার আহবান জানিয়ে গত রোববার (১৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সংবাদ সম্মেলনে পরিষদের অন্যান্যদের পাশাপাশি হিরো আলমও বক্তব্য রাখেন। প্রার্থীতা প্রত্যাহারের ৩৮৬ জনের মধ্যে হিরো আলমও ছিল। হিরো আলম গত কিছুদিন থেকে আমার সাথে যোগাযোগ করছিল। হিরো আলম জানিয়েছিল বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের ব্যানারেই সে প্রার্থীতা প্রত্যাহার করবে। কিন্তু হিরো আলম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে পল্টিবাজি করছে। ওই সংবাদ সম্মেলনে প্রার্থীতা প্রত্যাহার না করে নির্বাচন করার ঘোষণা দেন। যা সম্পূর্ণ ধোকাবাজি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, আওয়ামী লীগ ২০১৪ ও ২০১৮ সালের চেয়ে দ্বাদশ নির্বাচনে আরো নির্লজ্জ ও কারচুপির নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে। এটা নিশ্চিত হয়ে তফসিল ঘোষণার পর সংবাদ সম্মেলন করে আমরা নির্বাচন প্রত্যাখান করেছে। সেই সঙ্গে ৩০০ জন প্রার্থীদের সাথে আলোচনা করেই আমরা মনোনয়ন ফরম কেনা থেকেও বিরত থাকি। তাছাড়া জাতির স্বার্থে প্রার্থীতা প্রত্যাহারের জন্য আমরা অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রাখি।
আব্দুর রহিম বলেন, হিরো আলম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নির্বাচন থেকে সরে জানানোর ঘোষণা দিয়ে, একই বক্তব্যের শেষে আবার বলেন যে, ‘নির্বাচন কতটা সুষ্ঠু হয় সেটা দেখার জন্য হলেও একজন লোক নির্বাচনে থাকা প্রয়োজন। আমি হচ্ছি সে ব্যক্তি, কিন্তু আমি যেকোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারি।’ তিনি বলেন, সংবাদ সম্মেলনের আয়োজনকারী হিসেবে আমাদের বক্তব্য ও মূল বিষয়ে সঠিক তথ্যাদি প্রচারে প্রাধান্য না দিয়ে শুধুমাত্র হিরো আলমের ডিগবাজিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। যার পরিপ্রেক্ষিতে প্রতিবাদস্বরূপ আজকের সংবাদ সম্মেলন।
আব্দুর রহিম প্রশ্ন রেখে বলেন, হিরো আলমের এই ডিগবাজি দেওয়ার কারণ কি জানিনা। তবে আমার ধারণা, আমাদের ব্যানারকে ব্যবহার করে সুচতুর হিরো আলম অর্থনৈতিক ও এমপি পদের সুবিধা নিশ্চিত করতেই এই সংবাদ সম্মেলনকে ব্যবহার করেছেন। সরকারের দরকষাকষিতেও বিক্রী হতে পারে হিরো আলম। তার বিচারের দায়ভার জনতার কাছেই দেওয়া হলো।
সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন- নতুন বাংলার চেয়ারম্যান আকবর হোসেন ফাইটন, বাংলাদেশ ঐক্য পার্টির চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী, রাজিয়া সুলতানা রত্না প্রমুখ।

দৈনিক আমার খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *