Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

যুবদল নেতা শিমুল আহমেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার

যুবদল নেতা শিমুল আহমেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর এর সাবেক যুগ্ম আহব্বায়ক মো,শিমুল আহমেদে কে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার এর অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, গত ২৪ আগষ্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি ভাইরাল হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর এর প্যাডে কমিটির বর্তমান আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদের সাথে বর্তমানে যুবদল ঢাকা মহানগর উত্তরের কোন সম্পর্ক নাই।

শিমুল আহমেদের কোন অনৈতিক এবং শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ভার যুবদল ঢাকা মহানগর উত্তর বহন করবে না। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হচ্ছে। প্রতিটি সংবাদেই বলা হয়েছে, ঢাকা উত্তর যুবদল নেতা শিমুল আহমেদ বহিস্কার। যদিও সেই প্রেস বিজ্ঞপ্তিতে কোথাও তাকে বহিস্কারের কথা উল্লেখ করা হয়নি। অন্য দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গঠনতন্ত্রের আলোকে বর্তমান কমিটি শিমুলকে বহিস্কার করার ক্ষমতা রাখেন না। তাকে বহিস্কার করতে হলে কেন্দ্রীয় কমিটি করতে হবে।

এই বিষয়ে নগর উত্তর যুবদলের বর্তমান আহব্বায়ক কমিটির আহব্বায়ক, শরীফ উদ্দিন জুয়েল বলেন,আমরা কোন গনমাধ্যমকে এই প্রেস বিজ্ঞপ্তিটি সরবারহ করিনি। আমাদের দলীয় ফেসবুক গ্রুপে এটা প্রকাশ করেছি। বিভিন্ন গনমাধ্যম বহিস্কারের নিউজ কিভাবে করলো আমার জানা নেই।

এই বিষরেয় নগর উত্তর যুবদলের বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদের সাথে বর্তমানে যুবদল ঢাকা মহানগর উত্তরের কোন সম্পর্ক নাই। শিমুল আহমেদের কোন অনৈতিক এবং শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ভার যুবদল ঢাকা মহানগর উত্তর বহন করবে না। এখানে আমরা কোথাও বহিস্কারের কথা উল্লেখ করিনি। উনাকে বহিস্কারের ক্ষমতা রাখে কেন্দ্রীয় কমিটি।

দৈনিক আমার খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *