Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

লালমনিরহাট প্রতিনিধি
অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এসময় অটোরিকশায় থাকা আরো ৫ যাত্রী আহত হয়েছেন । তাদের রংপুর ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ওবদার বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সোহেল রানা ওই উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারীরচর এলাকার মনোয়ার মাস্টারের ছেলে। তিনি কাকিনা উত্তরবাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহনের জন্য অটোরিকশায় করে লালমনিরহাটের দিকে যাবার সময় লালমনিরহাট ছেড়ে আসা কাভার্ড ভ্যানের স

ঙ্গে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান সোহেল রানা। গুরুতর আহত অবস্থায় অটোরিক্সার তিন যাত্রীকে রংপুর মেডিকেল হাসপাতালে এবং সামান্য আহত অপর দুই যাত্রীকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *