Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

রাজধানীর সড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই মামলা

রাজধানীর সড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংবলিত ক্যামেরা। সড়কে আইন ভাঙলে সয়ংক্রিয়ভাবে মামলা দিতে পারবে এই সিস্টেম।

এমন এআই সিগন্যাল সিস্টেম বসানো হয়েছে গুলশান-২ সিগন্যালে, যা রাজধানীর আরও ৬টি পয়েন্টে বসানো হবে বলে জানিয়েছে উত্তর সিটি করপোরেশন।

রাজধানীর গাড়ি চালকদের আইন ভাঙার প্রবণতা, যত্রতত্র পার্কিং, লেন মেনে গাড়ি না চালানো, জেব্রা ক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে চলাচলা বাঁধা সৃষ্টির মতো কাজে সড়কে চলাচল এখন এক বিভীষিকায় পরিণত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক পুলিশ জানান, লালবাতি জ্বলা অবস্থায় সাদা দাগ স্পর্শ করলেই সয়ংক্রিয়ভাবে হবে মামলা। গাড়ির লাইসেন্স ও মেয়াদ না থাকলেও ধরা পড়বে ক্যামেরায়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সিইও মীর খায়রুল আলম জানান, এখনই এই মামলায় জরিমানা লাগছে না। ট্রাফিক আইন ভাঙার তথ্য পেলেও এখনই শাস্তি দিতে পারছে না সিটি করপোরেশন। কারণ শাস্তি দেওয়া পুলিশের কাজ আর সে উদ্দেশ্যে পুলিশের ডেল্টা-৩ সিস্টেমের সঙ্গে এই সিস্টেমের সমন্বয়ের কাজ চলছে।

সমন্বয়ের কাজ হয়ে গেলে শাস্তি চালু করা সম্ভব হবে। ধীরে ধীরে সারা রাজধানীজুড়ে এই সিস্টেম চালু করা হবে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *