Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

আ. লীগ সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ইইউকে জানাল বিএনপি

আ. লীগ সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ইইউকে জানাল বিএনপি

আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলকে জানিয়েছে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি। শনিবার (১৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা জানায় দলটির নেতারা।

বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, ইইউ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল আমাদের কাছে জানতে চেয়েছে জনগণের ভোটে নির্বাচন সম্ভব কিনা। আমরা বলেছি এই সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না।

তিনি বলেন, আমরা বলেছি এখনো ভোট চুরি চলছে। বিএনপি নেতাদের গ্রেফতার চলছে। পুলিশ, ডিসিদের বদলি চলছে। বিএনপি নেতাদের শাস্তি দিয়ে তারা যেন নির্বাচন করতে না পারে এসব কাজ এখনও চলছে। অর্থাৎ ভোট চুরি প্রতিদিন চলছে। আগামী দিনেও তারা নির্বাচনকে নিয়ন্ত্রণ করে জোর করে ক্ষমতায় যাবে। এ বিষয়গুলো পরিষ্কার। এবিষয়গুলো আলোচনায় এসেছে।

আমরা তাদের বলেছি, আমাদের শেষ কথা হলো এই সরকারের অধীনে বাংলাদেশের মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারবে না। এর আগে, সকাল ৯টায় রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ছয়জন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে। দেড় ঘণ্টর বৈঠক শেষে তারা সকাল সাড়ে ১০টার দিকে বেরিয়ে যায়।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ।

দৈনিক আমার খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *