Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

বাড়তে পারে জ্বালানি তেলের দাম

বাড়তে পারে জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক

বর্তমানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকলেও উদ্বেগ রয়েছে ফের বাড়ার। মধ্যপ্রাচ্যের সংঘাত ও লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলা তেলের সরবরাহ ব্যবস্থায় হুমকি তৈরি করে রেখেছে।

এ ছাড়া শূন্য হওয়া তেলের রিজার্ভ আবারও পূর্ণ করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপ। ফলে বিশ্বে আবারও জ্বালানি তেলের চাহিদা বাড়বে, এতে ঊর্ধ্বমুখী হতে পারে বাজার। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা করলে যুক্তরাষ্ট্র ও ইউরোপ দেশটির জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এতে বিশ্ববাজারে কমে যায় রাশিয়ার তেল সরবরাহ। অন্যদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকও উৎপাদন হ্রাসের ঘোষণা দেয়।

এ অবস্থায় বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকলে বাজার স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ বিশাল রিজার্ভ ছাড়তে শুরু করে। এতে তেলের বাজার আবারও স্বাভাবিক অবস্থায় ফেরে।

কিন্তু বর্তমানে তেলের চাহিদা না থাকায় এবং বাজারও স্থিতিশীল থাকায় যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপ তাদের খালি হওয়া মজুদ আবার পূর্ণ করে নিচ্ছে। এতে তেলের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে।

এর সঙ্গে যোগ হয়েছে লোহিত সাগরের যুদ্ধ পরিস্থিতি। সেখানে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলায় জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। জ্বালানি তেল রপ্তানির জন্য যেটি গুরুত্বপূর্ণ একটি রুট। এ অবস্থায় সরবরাহ বিপর্যয়ের আশঙ্কায়ও তেলের দাম বাড়তে পারে।

এর আগে মঙ্গলবার মরগান স্টেনলি তাদের পূর্বাভাসে জানিয়েছে, বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের গড় দাম থাকবে প্রতি ব্যারেল ৮২.২০ ডলার। আগের প্রান্তিকে এই তেলের দাম ৮০ ও ৭৭ ডলার ছিল।

দৈনিক আমার খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *