Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

পেডিকিউরের সহজ উপায়

পেডিকিউরের সহজ উপায়

স্বাস্থ্য ডেস্ক
ত্বকের যত্নে কম-বেশি সবাই নজর দিলেও অবহেলিত রয়ে যায় পা। অথচ সৌন্দর্য প্রকাশে পায়ের যত্ন নেওয়াও জরুরি। অনেকেই নির্দিষ্ট সময় পর পর পার্লারে গিয়ে পেডিকিউর করিয়ে থাকেন। চাইলে কিন্তু ঘরেও কাজটি করা যায়। কীভাবে ঘরোয়া টোটকায় খুব সহজে পা পরিষ্কার করবেন চলুন জানা যাক- ধাপ ১: একটি বড় বোলে ঈষদুষ্ণ পানি নিন। এতে অল্প পরিমাণ শ্যাম্পু, বাথ স্বল্প আর ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মেশান। ১০-১৫ মিনিট এই পানিতে পা ডুবিয়ে বসে থাকুন। ধাপ ২: এবার একটি পিউমিস স্টোন দিয়ে পায়ের গোড়ালি দু’টি ভালো করে ঘষে নিন। পায়ের আঙুলের ফাঁকে ঘষে ঘষে জমে থাকা ময়লা তুলুন। ধাপ ৩: একটি ফুট স্ক্রাবের সাহায্যে পায়ের পাতা ভালো করে ঘষুন। ঘরোয়া উপাদান দিয়েও স্ক্রাব বানাতে পারেন। ওটস, দই আর মধু মিশিয়ে কিংবা চিনির সঙ্গে নারকেল তেল মিশিয়ে ফুট স্ক্রাব তৈরি করুন। ধাপ ৪: পায়ের নখের কোণাগুলো ভালো করে পরিষ্কার করে নিন। নেলপলিশ থাকলে, রিমুভারের সাহায্যে তা তুলে নিন। ধাপ ৫: এবার পানি দিয়ে পা ভালো করে ধুয়ে শুকনো তোয়ালে বা গামছা দিয়ে মুছে ফেলুন। এরপর ভালো কোনো ফুট ক্রিম লাগিয়ে নিন। অনেকের সারা বছরই পা ফাটার সমস্যা থাকে। এক্ষেত্রে রাতে ঘুমানোর আগে যদি রোজ পা ধুয়ে মুছে ক্রিম লাগিয়ে নিতে পারেন, তবে পায়ের গোড়ালি ফের নরম হয়ে যাবে। কমে যাবে পা ফাটার সমস্যাও।

দৈনিক আমার খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *