Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

কমছে আলুর দাম

কমছে আলুর দাম

নিজস্ব প্রতিবেদক: দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আলু আমদানি করছে সরকার। আমদানির খবরে হু হু করে কমছে আলুর দাম। রাজধানীতে গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০ টাকা কমে আকারভেদে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে আলু। দেশের বিভিন্ন জেলায়ও কমছে দাম। মাসের ব্যবধানে পাইকারি বাজারে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরা ও কারওয়ান বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে। তথ্য বলছে, এক সপ্তাহ আগে বাজারে আলু বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকায়, যা একমাস আগে ৫০ থেকে ৫৫ টাকা ছিল।

রামপুরা বাজারে আলু বিক্রেতা বলেন, বাজারে সরবরাহ অনেক বেড়েছে। গ্রামগঞ্জের মোকামে প্রতি মণ আলু ৮০০ টাকায় নেমেছে, যা মাসখানেক আগে ১৬০০ থেকে ১৮০০ টাকা মণ ছিল।

কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী হোসেন মিয়া বলেন, আমদানির খবরেও আলুর বাজারে বড় প্রভাব পড়েছে। দাম কমে যাচ্ছে। এর মধ্যে এখন ভরা মৌসুম। সবমিলে বাজারে দীর্ঘসময় পরে স্বস্তি ফিরছে।

যদিও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, এখনো বাজারে গত বছরের চেয়ে ৪০ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে আলু। গত বছর এসময় প্রতি কেজি আলুর দাম ছিল ২২ থেকে ২৮ টাকার মধ্যে।

অন্যদিকে, ভরা মৌসুমেও দাম বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আলু আমদানির অনুমতি দিচ্ছে সরকার। গত বৃহস্পতিবার ৩৪ হাজার টন আমদানির অনুমতি দেওয়া হয়। এর আগে বিভিন্ন আমদানিকারক আলু আমদানির অনুমতি নিয়ে রেখেছেন। যেগুলো ভারত থেকে গত শনিবার দেশে আসা শুরু করেছে।

দৈনিক আমার খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *