Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার পাঁচ

ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার পাঁচ

ডেস্ক প্রতিবেদক:  কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭শ’ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তর করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল সোমবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়া এলাকার জাকির হোসেনের মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. রেজাউল করিম।

গ্রেপ্তাররা হলেন-মানিকগঞ্জের সিংগাইরের আব্দুল আওয়াল ঝন্টু (৪৫), একই এলাকার মো. সেলিম ভান্ডারী (৪২), ও মো. এজাজ (৪০) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার মো. আমির হোসেন রনি (৪০), ও কুড়িগ্রামের মো. মান্নান (৪২)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রদীপ চন্দ্র দাস ও এসআই মো. তানভীর হোসেন ভূঁইয়াসহ ডিবির একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় বেচাকেনা করে আসছিল।

এ বিষয়ে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দৈনিক আমার খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *